ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

শেখ হাসিনা সরকার একটি শক্তিশালী বিরোধী দল চায় : ওবায়দুল কাদের

বিএনপি একটি শক্তিশালী ও দায়িত্বশীল বিরোধী দলের যে প্রত্যাশা তা পূরণে ব্যর্থ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  তিনি বলেন, শেখ হাসিনা সরকার একটি শক্তিশালী বিরোধী দল চায়। যাদের রাজনৈতিক কর্মসূচি পালনের সক্ষমতা থাকবে, যারা জনগণের বিপদে-আপদে পাশে দাঁড়াবে, দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং সরকারের গঠনমূলক সমালোচনা করবে।


বৃহস্পতিবার (২১ অক্টোবর) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে সরকারের এ প্রত্যাশার কথা জানান। তিনি বলেন, একটি শক্তিশালী ও দায়িত্বশীল বিরোধী দলের যে প্রত্যাশা তা পূরণে ব্যর্থ বিএনপি নেতারা নিজেদের অক্ষমতা আড়াল করতে পুরনো রেকর্ড বাজিয়ে যাচ্ছে। শেখ হাসিনা সরকারও চায় দেশে একটি শক্তিশালী বিরোধী দল থাকুক।


ওবায়দুল কাদের বলেন, প্রকৃতপক্ষে বিরোধী রাজনৈতিক দলের দায়িত্ব ভুলে গিয়ে বিএনপি এখন দায়িত্বহীন এক পরশ্রীকাতর দলে পরিণত হয়েছে। তারা জনগণের আশপাশে না গিয়ে এখন বিচরণ করছে মিডিয়া আর ভার্চ্যুয়াল জগতে।

ads
ads
ads

Our Facebook Page

↑